রান্নার স্বাদ বাড়াতে এক মুঠো তাজা ধনেপাতা বা এক কাপ গরম তুলসী চা যদি ঘরে লাগানো গাছ থেকেই পাওয়া যায়, আমাদের প্রতিদিনকার জীবনে তা এক ধরনের পরিপূর্ণতার অনুভূতি এনে দিতে পারে।
খুব সামান্য জায়গা, অল্প বাজেট আর কিছুটা ভালবাসা থাকলে আপনিও গড়ে তুলতে পারেন নিজের ছোট্ট এক ভেষজ স্বর্গ। কীভাবে আপনার শহুরে আঙিনায় এদের লালন-পালন করবেন, তারই পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে সাজানো হয়েছে আজকের এই লেখাটি।
.
১. হার্বস বাছাই ও আমাদের দেশি ভেষজ
সহজ কথায় বলতে গেলে, ‘হার্বস’ হল এমন কিছু উদ্ভিদ যাদের পাতা, ফুল বা ডাল মূলত রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়াতে, কিংবা ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। এগুলি সাধারণত খুব বেশি বড় বা কাষ্ঠল গাছ হয় না। আমাদের অতি পরিচিত ধনেপাতা, পুদিনা বা তুলসী—এগুলি সবই হার্বস-এর চমৎকার উদাহরণ। অর্থাৎ, সুগন্ধি গুণসম্পন্ন ছোট গাছগুলিই আমাদের বাগানের প্রিয় ‘হার্বস’।
ইনডোরে হার্বস চাষের ক্ষেত্রে শুরুতেই বেশি গাছ না এনে আগে ভাবুন, আপনার আসলে কোন ভেষজগুলি দরকার। যেমন পুদিনা আর ধনেপাতা আমাদের প্রতিদিনের ডাল, ভর্তা, সালাদ বা চাটনিতে স্বাদ বাড়ায়। আবার তুলসী বা থানকুনি পাতার মত ভেষজ শুধু রান্নার জন্য নয়, ঔষধি গুণের কারণেও আমাদের ঘরে রাখা জরুরি। সর্দি-কাশি, হালকা জ্বর বা সাধারণ অসুস্থতায় এই পাতাগুলি অনেক পরিবারই প্রাকৃতিক উপায় হিসাবে ব্যবহার করে থাকে।
এছাড়া কারিপাতা বা লেমনগ্রাস এখন বাংলাদেশের রান্নায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভাল খবর হল, এই গাছগুলি খুব অল্প জায়গায় সহজে বেড়ে ওঠে এবং খুব বেশি যত্ন ছাড়াই সারা বছর ফলন দিতে পারে।
২. পরিবেশ ও ঋতুভেদে চাষের পরিকল্পনা
যে গাছ যতটা আলো বা ছায়া চায়, সেটি ঠিক সেই পরিবেশে রাখতে পারলে আপনার হার্বস বাগান অনেক বেশি টেকসই ও স্বাস্থ্যবান হবে। বাংলাদেশে প্রায় সারা বছরই কিছু না কিছু হার্বস জন্মানো সম্ভব।
শীতকাল—শীতে ধনেপাতা, পার্সলে বা ডিলের মত কিছু বিদেশি হার্বস খুব ভালভাবে বেড়ে ওঠে। ঠাণ্ডা আবহাওয়ায় গাছের বৃদ্ধি নিয়ন্ত্রিত থাকে এবং পাতাও থাকে সতেজ, সুগন্ধময়।
বর্ষাকাল—বর্ষায় গাছ দ্রুত বাড়ে ঠিকই, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে টবে পানি জমে শিকড় পচে যাওয়ার ঝুঁকি থাকে। এই সময়ে জরুরি হল টবের নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা। টবের নিচে পর্যাপ্ত ছিদ্র এবং ঝরঝরে মাটি থাকলে গাছ অনেকটাই নিরাপদ থাকে।
গ্রীষ্মকাল—চৈত্র-বৈশাখের কড়া রোদে অনেক হার্বস গাছের পাতা পুড়ে যেতে পারে বা গাছ দ্রুত শুকিয়ে যেতে পারে। তাই গরমকালে দুপুরের তীব্র রোদ থেকে গাছগুলিকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখা ভাল। পাশাপাশি নিয়মিত পানি দেওয়া প্রয়োজন।
৩. আপনার সংগ্রহ সাজানো
হার্বস চাষে গাছের ধরন, রান্নায় ব্যবহার, কিংবা পানির চাহিদা অনুযায়ী যদি গাছগুলি একসাথে রাখা যায়, তাহলে যত্ন নেওয়া অনেক সহজ হয়ে যায়।
এই পদ্ধতিকে বলা হয় কম্প্যানিয়ন প্ল্যান্টিং। অর্থাৎ এমনভাবে গাছ সাজানো, যাতে তারা একে অপরের সঙ্গে মানিয়ে ভালভাবে বেড়ে উঠতে পারে।
আপনি চাইলে কয়েকটি জনপ্রিয় “মিক্স” ধরে আপনার হার্বস সংগ্রহ সাজাতে পারেন:
এশীয় মিক্স—বাংলাদেশী ও এশীয় রান্নায় যারা বেশি আগ্রহী, তাদের জন্য এই হার্বসগুলি একসাথে রাখা দারুণ সুবিধাজনক। যেমন, ধনেপাতা, লেমনগ্রাস, ভিয়েতনামী পুদিনা, আদা এবং থাই বেসিল। এই গাছগুলি ঝোল, ভর্তা, চা কিংবা বিশেষ রান্নায় খুব কাজে লাগে এবং এক ধরনের যত্নেই ভাল থাকে।
মেডিটেরিয়ান মিক্স—যারা পাস্তা, পিজ্জা বা বিদেশি খাবার রান্না করতে পছন্দ করেন, তাদের জন্য মেডিটেরিয়ান হার্বসের একটি ছোট সংগ্রহ হতে পারে অসাধারণ। যেমন, রোজমেরি, ওরেগানো, সুইট বেসিল এবং সেজ। এই গাছগুলি তুলনামূলকভাবে কম পানি চায় এবং রোদে ভাল বেড়ে ওঠে।
চাহিদা অনুযায়ী গাছ সাজানো—সব হার্বসের পানির প্রয়োজন এক নয়। তাই পানি ও মাটির ধরন অনুযায়ী গাছ আলাদা করে রাখলে গাছ বেশি সুস্থ থাকে।
• যারা শুকনা মাটি পছন্দ করে—রোজমেরি, ল্যাভেন্ডার ইত্যাদি গাছ একদিকে রাখুন।
• আর যাদের বেশি পানি দরকার—পুদিনা, চাটনি পাতা বা নরম পাতার হার্বসগুলি অন্যদিকে রাখুন।
এভাবে সাজালে একসাথে পানি দিতে গিয়ে কোনো গাছ বেশি ভিজে নষ্ট হবে না, আবার কোনো গাছ শুকিয়েও যাবে না।
৪. শহরের সীমিত জায়গায় বাগান (আরবান গার্ডেনিং)
হার্বস চাষের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। অল্প জায়গায়, কম যত্নে, এমনকি কয়েকটি টব বা ছোট পাত্র দিয়েও আপনি সহজেই একটি সুন্দর হার্বস গার্ডেন তৈরি করতে পারেন। শহুরে জীবনের কথা মাথায় রেখে হার্বস চাষের কিছু বিশেষ পদ্ধতি ও ডিজাইন জনপ্রিয় হয়ে উঠেছে।
• ভার্টিকাল গার্ডেনিং: যখন মেঝেতে জায়গা কম, তখন সমাধান হতে পারে দেয়াল বা উচ্চতা ব্যবহার করা। বারান্দার গ্রিলে ঝোলানো টব লাগিয়ে, অথবা দেয়ালের সঙ্গে তাক তৈরি করে আপনি অনায়াসেই অনেক গাছ একসাথে রাখতে পারেন।
• রান্নাঘরের জানালার পাশে হার্বস: আপনার রান্নাঘরের জানালার পাশে যদি পর্যাপ্ত আলো আসে, তাহলে সেটিই হতে পারে হার্বস চাষের আদর্শ জায়গা। ছোট ছোট বয়াম, কাপ বা পাত্রে পুদিনা, চাইভস কিংবা ধনেপাতার মত গাছ সহজেই লাগানো যায়। এর সবচেয়ে বড় সুবিধা হল, রান্নার সময় একদম তাজা পাতা হাতের কাছেই পাওয়া যায়।
৫. রোপণ পদ্ধতি ও নিয়মিত যত্ন
শুরুতেই মাটি, পানি ও পরিচর্যার কিছু নিয়ম মানলে হার্বস গাছগুলি অনেক বেশি সতেজ থাকে এবং দীর্ঘদিন ফলন দেয়।
• মাটি তৈরি ও রোপণের প্রস্তুতি: আপনি যদি বাগানের মাটিতে লাগান, তাহলে কম্পোস্ট বা পচা গোবর সার মিশিয়ে মাটি ভালভাবে আলগা করে নিন। এতে মাটি ঝরঝরে হবে এবং পানি জমে থাকবে না। আর যদি টবে লাগান, তাহলে সবজির খোসা পচা সার বা অর্গানিক সার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। টবে রাসায়নিক সার বেশি দিলে অনেক সময় গাছ দুর্বল হয়ে যেতে পারে, তাই প্রাকৃতিক সারই ভাল।
• পানি ও গাছের খাবার: বেশিরভাগ হার্বস গাছ আর্দ্র মাটিতে ভাল থাকে, তবে অতিরিক্ত পানি জমে গেলে সমস্যা হতে পারে। তাই মাটি সবসময় একটু ভেজা থাকবে, কিন্তু কাদা হয়ে থাকবে না—এই ভারসাম্যটা গুরুত্বপূর্ণ।
ধনেপাতা বা বেসিলের মত নরম পাতার হার্বস যদি শুকিয়ে যায়, তাহলে গাছে দ্রুত ফুল ধরতে শুরু করে। ফুল চলে আসা মানে গাছের পাতার স্বাদ কমে যাওয়া এবং খাওয়ার উপযোগী সময় ছোট হয়ে যাওয়া।
গাছ সতেজ রাখতে মাঝে মাঝে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। যেমন খৈল পচা পানি বা ঘরোয়া তরল সার দিলে গাছ দ্রুত বাড়ে এবং পাতাও ঘন হয়।
• ছাঁটাই ও পাতা সংগ্রহ: হার্বস গাছের সবচেয়ে ভাল যত্ন হল নিয়মিত পাতা বা ডাল সংগ্রহ করা। রান্নার জন্য অল্প অল্প করে পাতা ছিঁড়লে গাছ এমনিতেই ঝোপালো হয় এবং স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠে।
বিশেষ করে বেসিল গাছে যদি ফুল আসতে শুরু করে, তাহলে ডগা চিমটি দিয়ে কেটে দিন। এতে গাছ ফুলের দিকে না গিয়ে পাতার দিকে বেশি শক্তি দেয় এবং অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে।
৬. জৈব পদ্ধতিতে পোকা দমন
হার্বস গাছ আমরা সরাসরি রান্না ও খাবারে ব্যবহার করি। তাই হার্বস চাষে কোনো অবস্থাতেই রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না। কারণ সেই বিষাক্ত উপাদান পাতার মধ্যে থেকে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ভাগ্য ভাল যে হার্বস গাছে পোকামাকড় দমনের জন্য আমাদের দেশে সহজলভ্য কিছু প্রাকৃতিক ও নিরাপদ সমাধান রয়েছে। পোকা তাড়ানোর সবচেয়ে জনপ্রিয় উপায় হল নিমের তেল বা নিমের পানি স্প্রে করা। নিম প্রাকৃতিকভাবে পোকামাকড় দূরে রাখে এবং গাছের ক্ষতি না করেই কাজ করে। সপ্তাহে একবার হালকা করে স্প্রে করলে সাধারণত অনেক সমস্যাই কমে যায়।
আর টবের মাটিতে যদি পিঁপড়া দেখা দেয় বা ছত্রাকের মত সমস্যা হয়, তাহলে সামান্য হলুদের গুঁড়া বা ছাঁই ছিটিয়ে দিতে পারেন। এগুলি মাটিকে পরিষ্কার রাখে এবং ক্ষতিকর জীবাণু বা পোকার উপদ্রব কমাতে সাহায্য করে।
৭. চারা তৈরি ও বাজার থেকে পুনরায় রোপণ
হার্বসগুলি খুব সহজে নতুন করে জন্মানো যায়। একবার কয়েকটি গাছ লাগানোর পর আপনি চাইলে নিজের হাতেই বার বার নতুন চারা তৈরি করতে পারবেন। এতে খরচও কমে, আবার গাছ লাগানোর আনন্দও বাড়ে।
• ডাল থেকে চারা তৈরি: রোজমেরি বা পুদিনার মত অনেক হার্বস গাছে ডাল থেকেই সহজে চারা হয়। গাছের একটি সুস্থ ডাল কেটে পানিতে বা ভেজা মাটিতে বসিয়ে দিলেই কয়েকদিনের মধ্যে শিকড় বের হতে শুরু করে। এরপর সেটি টবে বা বাগানে রোপণ করলে নতুন গাছ তৈরি হয়ে যায়।
• বাজারের হার্বস থেকেও বাগান করা যায়: অনেকেই জানেন না—বাজার থেকে কেনা হার্বস দিয়েও নতুন গাছ তৈরি করা সম্ভব। যেমন, পুদিনা বা ধনেপাতা ব্যবহার করার পর গোড়ার অংশটা ফেলে না দিয়ে মাটিতে পুঁতে দিন। কয়েকদিন নিয়মিত পানি দিলে সেখান থেকেই আবার নতুন পাতা গজাতে শুরু করবে। এমনকি পেঁয়াজ বা রসুনের নিচের অংশটুকু (যেখান থেকে শিকড় বের হয়) মাটিতে লাগালেও আপনি অনায়াসে নতুন সবুজ পাতা বা ফলন পেতে পারেন।
৮. হার্বসের ধরন বুঝে নেওয়া (একটি সহজ তালিকা)
হার্বস চাষ শুরু করার আগে গাছের ধরন সম্পর্কে একটু ধারণা থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন—কোন গাছ কতদিন বাঁচবে, কোনটি এক মৌসুমেই শেষ হয়ে যাবে, আর কোনটি বছরের পর বছর টিকে থাকবে।
নিচে হার্বসের কয়েকটি সাধারণ ধরন খুব সহজভাবে দেওয়া হল—
• একবর্ষজীবী (Annual): এই ধরনের গাছ নির্দিষ্ট একটি ঋতুতেই দ্রুত বড় হয় এবং জীবনচক্র শেষ করে। অর্থাৎ এক মৌসুমের মধ্যেই গাছ শুকিয়ে যায় বা বীজ দিয়ে শেষ হয়ে যায়। যেমন, ধনেপাতা।
• বহুবর্ষজীবী (Perennial): এই গাছগুলি দুই বছরের বেশি সময় বেঁচে থাকে এবং ঠিকমত যত্ন পেলে বছরের পর বছর ফলন দিতে পারে। উদাহরণ: রোজমেরি, কারিপাতা।
• তৃণজাতীয় (Herbaceous): এদের কাণ্ড শক্ত বা কাঠের মত হয় না। অনেক সময় শীত বা ঋতু শেষে গাছের ওপরের অংশ শুকিয়ে গেলেও শিকড় বেঁচে থাকে, পরে আবার নতুন করে গজায়। এরা সাধারণত নরম ও পাতাজাতীয় হার্বসের মধ্যে পড়ে।
• দ্বিবর্ষজীবী (Biennial): এই ধরনের গাছ পূর্ণাঙ্গ হতে এবং বীজ দিতে প্রায় দুই বছর সময় নেয়। প্রথম বছরে পাতা হয়, দ্বিতীয় বছরে ফুল ও বীজ আসে। উদাহরণ: পার্সলে।
.
নিজের হাতে এক টব পুদিনা বা এক ডাল রোজমেরি চাষ করা শুধু একটি শখ নয়—এটি একটি সচেতন ও স্বাস্থ্যকর জীবনধারার অংশ। বারান্দার কোণে জন্মানো তাজা পাতার সুগন্ধ আপনার প্রতিদিনের খাবারে যে স্বাদ, আভিজাত্য আর প্রশান্তি এনে দেবে, তা সত্যিই অতুলনীয়।

Gardening
A handful of fresh coriander leaves or a cup of hot basil tea, if available from a houseplant, can bring a sense of fulfillment to our daily lives.
If you have very little space, a small budget and a little love, you can also create your own little herbal paradise. This article today is organized with a complete guideline on how to nurture them in your urban courtyard.
.
- Choosing Herbs and Our Native Herbs
Simply put, ‘herbs’ are plants whose leaves, flowers or stems are mainly used to enhance the taste and aroma of cooking, or as herbal medicines. They are usually not very large or woody plants. Our well-known coriander, mint or basil—all these are excellent examples of herbs. That is, small plants with aromatic properties are the favorite ‘herbs’ of our garden.
In terms of growing herbs indoors, instead of bringing in too many plants at the beginning, think first about which herbs you actually need. For example, mint and coriander leaves add flavor to our daily dal, stew, salad or chutney. Again, herbs like basil or thankuni leaves are important to keep in our homes not only for cooking, but also for their medicinal properties. Many families use these leaves as a natural remedy for colds, mild fever or general illness.
In addition, curry leaves or lemongrass have now become quite popular in Bangladeshi cooking. The good news is that these plants grow easily in very small spaces and can produce fruit all year round without much care. - Planning cultivation according to environment and season
If you can keep the plants that require as much light or shade as possible in the right environment, your herb garden will be much more sustainable and healthy. It is possible to grow some herbs almost all year round in Bangladesh.
Winter – Some exotic herbs like coriander, parsley or dill grow very well in winter. In cold weather, the growth of the plants is controlled and the leaves are fresh and fragrant.
Rainy season—The plants grow quickly during the rainy season, but there is a risk of waterlogging in the tub and rotting the roots due to excessive rain. It is important to keep the drainage system of the tub in order during this time. If there are enough holes and loose soil under the tub, the plants are much safer.
Summer—The leaves of many herbs can burn in the harsh sun of Chaitra-Baishakh or the plants can dry out quickly. Therefore, it is better to keep the plants in a slightly shaded place from the intense midday sun during the summer. In addition, regular watering is necessary. - Arrange your collection
In herb cultivation, if the plants can be kept together according to the type of plant, use in cooking, or water requirements, then care becomes much easier.
This method is called companion planting. That is, arranging the plants in such a way that they can grow well with each other.
You can arrange your herb collection by adopting a few popular “mixes”:
Asian mix—Keeping these herbs together is very convenient for those who are more interested in Bangladeshi and Asian cuisine. For example, coriander, lemongrass, Vietnamese mint, ginger and Thai basil. These plants are very useful in broths, stews, teas or special dishes and are good with a certain kind of care.
Mediterranean mix – For those who like to cook pasta, pizza or exotic dishes, a small collection of Mediterranean herbs can be great. For example, rosemary, oregano, sweet basil and sage. These plants require relatively little water and grow well in the sun.
Arrange plants according to needs – Not all herbs need the same amount of water. Therefore, plants are healthier if they are kept separate according to the type of water and soil.
- Those who prefer dry soil – keep plants like rosemary, lavender, etc. on one side.
- And those who need more water – keep mint, chutney leaves or soft-leafed herbs on the other side.
By arranging them this way, no plant will get too wet and spoil while watering at the same time, and no plant will dry out.
- Gardening in a confined space in the city (Urban Gardening)
Herbs do not require much space. You can easily create a beautiful herb garden in a small space, with little care, even with a few tubs or small pots. Keeping urban life in mind, some special methods and designs for herb cultivation have become popular.
- Vertical gardening: When floor space is limited, using walls or heights can be a solution. You can easily keep many plants together by installing a hanging tub on the balcony grill, or by making shelves against the wall.
- Herbs by the kitchen window: If your kitchen window gets enough light, then that can be the ideal place to grow herbs. Plants like mint, chives or coriander can be easily planted in small jars, cups or pots. The biggest advantage of this is that fresh leaves are available at hand while cooking.
- Planting method and regular care
If you follow some rules of soil, water and care at the beginning, herbs will stay fresher and produce fruit for a long time.
- Soil preparation and planting preparation: If you plant in garden soil, then loosen the soil well by mixing compost or rotted cow dung fertilizer. This will make the soil loose and prevent waterlogging. And if you plant in a pot, then it is safest to use vegetable peels or organic fertilizer. Adding too much chemical fertilizer to the pot can sometimes weaken the plant, so natural fertilizer is better.
- Water and plant food: Most herbs do well in moist soil, but excessive waterlogging can cause problems. So the soil should always be slightly moist, but not muddy—this balance is important.
If soft-leaf herbs like coriander or basil dry out, the plant will start to flower quickly. When the flowers start to bloom, the taste of the leaves will decrease and the time for eating them will be shortened.
You can use liquid fertilizer occasionally to keep the plant fresh. For example, if you give kheil rot water or household liquid fertilizer, the plant grows faster and the leaves become thicker. - Pruning and leaf collection: The best care for herbs is to collect leaves or stems regularly. If you tear off leaves little by little for cooking, the plant will already be bushy and grow healthily.
Especially if the basil plant starts to flower, then cut off the tip with a pinch. This will make the plant give more energy to the leaves instead of going towards the flowers and live for a long time.
- Organic pest control
We use herbs directly in cooking and food. Therefore, do not use chemical pesticides in herb cultivation under any circumstances. Because those toxic elements can remain in the leaves, which is harmful to health.
Fortunately, there are some natural and safe solutions available in our country to control insects in herbs. The most popular way to repel insects is to spray neem oil or neem water. Neem naturally keeps insects away and works without harming the plant. Spraying it lightly once a week usually reduces many problems.
And if there are ants or problems like fungus in the soil of the pot, you can sprinkle a little turmeric powder or ash. These keep the soil clean and help reduce harmful germs or insect infestation. - Making seedlings and replanting from the market
Herbs can be grown very easily. After planting a few plants once, you can make new seedlings with your own hands again and again. This reduces costs and increases the pleasure of planting plants.
- Making seedlings from cuttings: Many herbs like rosemary or mint can be easily planted from cuttings. If you cut a healthy branch of the plant and place it in water or wet soil, roots will start to grow within a few days. Then, when you plant it in a pot or in the garden, a new plant will be created.
- You can also grow a garden from herbs from the market: Many people do not know that it is possible to grow new plants from herbs bought from the market. For example, after using mint or coriander, do not throw away the root part and bury it in the ground. If you water it regularly for a few days, new leaves will start growing from there. Even if you plant the lower part of the onion or garlic (where the roots come out) in the ground, you can easily get new green leaves or yields.
- Understanding the types of herbs (a simple list)
Before starting herb cultivation, if you have a little idea about the types of plants, you can easily understand—how long will a plant live, which will end in one season, and which will survive for years.
Below are some common types of herbs in a very simple way—
- Annual: This type of plant grows quickly in a specific season and completes its life cycle. That is, the plant dries up or ends with seeds within one season. For example, coriander.
- Perennial: These plants live for more than two years and can produce fruit year after year if properly cared for. Examples: Rosemary, curry leaves.
- Herbaceous: Their stems are not hard or woody. Sometimes, even if the top of the plant dries out at the end of winter or the season, the roots survive and grow again later. They usually fall under soft and leafy herbs.
- Biennial: These types of plants take about two years to mature and produce seeds. Leaves appear in the first year, flowers and seeds appear in the second year. Examples: Parsley.
.
Growing a tub of mint or a sprig of rosemary with your own hands is not just a hobby—it is part of a conscious and healthy lifestyle. The flavor, elegance and tranquility that the aroma of fresh leaves growing in the corner of the balcony will bring to your daily meals is truly incomparable
