ধান, সবজি, ফুল আর ফলে; বাড়বে ফলন ফ্লোরা দিলে।
ফ্লোরা, এতে আছে নাইট্রোবেনজিন ২০%। ফ্লোরা একটি তরল জাতীয় বহুগুণ সম্পন্ন পণ্য যা ব্যবহারে একদিকে গাছের শিকড়, পাতা ও কান্ডের খাদ্যসঞ্চয়ের ক্ষমতা বাড়ে অপরদিকে, উদ্ভিদের ফুল ও ফলের ফলন বৃদ্ধি হয়। ফ্লোরা কোনোভাবেই সরাসরি কীটপতঙ্গ ধ্বংস করেনা তবে এটি ব্যবহারে গাছ শক্তিশালী হয়ে উঠে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
পানিতে সহজে মিশে যাওয়ার উপযোগী এ পণ্যটি ব্যবহারে বিভিন্ন ফসলে বিভিন্ন রকম সুবিধা বা উপকারীতা পাওয়া গেলেও ফ্লোরার মূল কাজ হলো ফলন বর্ধক হিসেবে কাজ করা। ফসল ভেদে ফ্লোরা ব্যবহারে ২০-৪০% পর্যন্ত নিশ্চিত ফলন বৃদ্ধি হয় যা কৃষক পর্যায়ে প্রমানিত এবং সর্বজন স্বীকৃত। ফ্লোরা এ সি আই ক্রপ কেয়ার এর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড গুলোর মধ্যে একটি যেটি কৃষক পর্যায়ে এক নামে চেনে।
ফ্লোরা অত্যন্ত নিরাপদ একটি পণ্য যার কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এ পণ্যটি ফসলের জমিতে, আবাদী যেকোনো জলাশয় সহ সকল ধরনের কৃষি জমিতে ব্যবহার করা যায়। এছাড়াও, বারান্দা এবং ছাদ বাগানেও ফ্লোরা নিশ্চিন্তে ব্যবহার উপযোগী।


4 reviews for ACI Flora PGR –(Nitrobenzene 20% W/W)
There are no reviews yet.