গোসলের পর
শুষ্ক ত্বকে সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই গোসলের পর কিছুটা আর্দ্র ত্বকে সুগন্ধি ব্যবহার করলে সবচেয়ে কার্যকর ফল পাওয়া যায়।
আগে ডিওডোরেন্ট
ঘর্মাক্ত শরীরে সুগন্ধি দিলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়। তাই শরীর থেকে ঘামের গন্ধ দূর করতে প্রথমে ডিওডোরেন্ট পরে সুগন্ধি ব্যবহার করা উচিত।
পালস পয়েন্টে মাখুন
কবজি, কানের পেছনের অংশ, কনুইয়ের ভেতরের অংশ ইত্যাদি ‘পালস পয়েন্টে’ ব্যবহার করলে সুগন্ধির সুফল পাওয়া যায় দীর্ঘক্ষণ
কবজি, কানের পেছনের অংশ, কনুইয়ের ভেতরের অংশ ইত্যাদি ‘পালস পয়েন্টে’ ব্যবহার করলে সুগন্ধির সুফল পাওয়া যায় দীর্ঘক্ষণ। কারণ, শরীরের এসব স্থানের তাপ কিছুটা বেশি এবং এই তাপই শরীরের বাকি অংশে ঘ্রাণ ছড়িয়ে দেয়।
ময়েশ্চারাইজার লাগান
সুগন্ধি ব্যবহারের আগে ময়েশ্চারাইজার কিংবা লোশন ব্যবহার করলে সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয়। তবে ময়েশ্চারাইজারটি যেন ঘ্রাণহীন হয়। নাহলে ময়েশ্চারাইজারের ঘ্রাণ আর সুগন্ধির ঘ্রাণ মিলে এমন ঘ্রাণ তৈরি হতে পারে, যা আপনার ব্যক্তিত্বের বিপরীত।
দূর থেকে স্প্রে করুন
খুব কাছে থেকে না করে ১৫ থেকে ২৫ সেন্টিমিটার দূর থেকে সুগন্ধি স্প্রে করুন। এতে এক জায়গায় ঘ্রাণ পুঞ্জীভূত না হয়ে বরং সমানভাবে সব জায়গায় ছড়িয়ে থাকবে।
কাপড়ে স্প্রে করবেন না
সুগন্ধি কাপড়ে ব্যবহার করলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যেতে পারে। তাই কাপড়ে সরাসরি স্প্রে না করে শরীরে করলে বেশিক্ষণ স্থায়ী হয় সুগন্ধি
সুগন্ধি কাপড়ে ব্যবহার করলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যেতে পারে। তাই কাপড়ে সরাসরি স্প্রে না করে শরীরে করলে বেশিক্ষণ স্থায়ী হয় সুগন্ধি।
ঘষা দেওয়া থেকে বিরত থাকুন
কবজিতে সুগন্ধি দিলে ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয় সত্যি। তবে সুগন্ধি ব্যবহার করেই দুই কবজি ঘষে নেওয়া থেকে বিরত থাকতে হবে। না হলে সুগন্ধির অণুর গঠন নষ্ট হয়ে দ্রুত উবে যেতে পারে ঘ্রাণ।
বেশি ব্যবহার করবেন না
একসঙ্গে বেশি সুগন্ধি ব্যবহার করবেন না। একবারে বেশি ব্যবহার করলে ঘ্রাণের তীব্রতা বেশি হয়ে যায়, ফলে অনেক সময় ঘ্রাণটি আর সুন্দর থাকে না। এ ছাড়া বেশি সুগন্ধি অন্য মানুষের জন্য সমস্যার কারণ হতে পারে।
After Bath
Fragrance does not last long on dry skin. Therefore, applying perfume to slightly damp skin after bathing is the most effective.
Deodorant first
If you apply perfume to a sweaty body, the scent fades quickly. Therefore, to remove the smell of sweat from the body, you should first apply deodorant and perfume.
Apply to pulse points
If you apply it to the wrists, behind the ears, inside the elbows, etc., the benefits of the fragrance can last longer
If you apply it to the wrists, behind the ears, inside the elbows, etc., the benefits of the fragrance can last longer. This is because the heat in these areas of the body is slightly higher and this heat spreads the scent to the rest of the body.
Apply moisturizer
If you use a moisturizer or lotion before applying perfume, the scent of the fragrance will last longer. However, the moisturizer should be fragrance-free. Otherwise, the combination of the scent of the moisturizer and the scent of the perfume may create a scent that is contrary to your personality.
Spray from a distance
Spray the perfume from a distance of 15 to 25 centimeters, rather than too close. This will ensure that the scent is spread evenly everywhere rather than concentrated in one place.
Do not spray on clothes
The scent can fade quickly when applied to clothes. Therefore, the fragrance lasts longer if you spray it directly on your body instead of directly on clothes
The scent can fade quickly when applied to clothes. Therefore, the fragrance lasts longer if you spray it directly on your body instead of directly on clothes.
Avoid rubbing
It is true that applying perfume to your wrists makes the scent last longer. However, you should avoid rubbing your wrists after using perfume. Otherwise, the structure of the fragrance molecules may be damaged and the scent may evaporate quickly.
Do not use too much
Do not use too much perfume at once. If you use too much at once, the intensity of the scent becomes too high, as a result, the scent is often no longer pleasant. In addition, excessive fragrance can cause problems for other people.
