রাতে শুধু সালাদ খেলেই কি ওজন কমে বিশেষজ্ঞের পরামর্শ Does eating only salad at night lead to weight loss Expert advice

প্রোটিন কেন দরকার 

ডা. নিশান্ত রাইজাদার মতে, ওজন কমানোর সময় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালোরি কমিয়ে দিলে এবং একই সঙ্গে প্রোটিনের ঘাটতি থাকলে শরীর শুধু চর্বিই নয়, পেশিও হারাতে শুরু করে। এতে বিপাকক্রিয়া বা মেটাবলিজম ধীর হয়ে যেতে পারে, ফলে ভবিষ্যতে ওজন নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়ে। ডা. নিশান্ত রাইজাদা বলেন, খুব দ্রুত ক্যালোরি কমিয়ে প্রোটিন কম খেলে চর্বির পাশাপাশি পেশিও কমে যেতে পারে। দীর্ঘমেয়াদে এটি শরীরের বিপাকক্রিয়া কমিয়ে দেয়।

সালাদকে যেভাবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যকর খাবার করবেন 

বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু সবজি নয়, সালাদের সঙ্গে প্রোটিনসমৃদ্ধ খাবার যোগ করা উচিত। যেমন পনির, টোফু, ডিম, মুরগির মাংস, মাছ, দই বা বিভিন্ন ধরনের ডাল। পাশাপাশি অল্প পরিমাণ স্বাস্থ্যকর চর্বি হিসেবে বাদাম, বিভিন্ন বীজ বা অলিভ অয়েল যোগ করলে সালাদ আরও পুষ্টিকর  হয়। ডা. নিশান্ত রাইজাদা জানান অনেকেই সালাদে বেশি পরিমাণ মেয়োনিজ, ক্রিমি ড্রেসিং, চিজ, ভাজা উপকরণ বা মিষ্টি সস ব্যবহার করেন। এতে সালাদের ক্যালোরি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যা ওজন কমানোর ক্ষেত্রে সমস্যা হয়।  

শুধু সালাদই কি যথেষ্ট

ডা. নিশান্ত রাইজাদার মতে, ওজন কমানোর ক্ষেত্রে খাবারের দিকে নজর দিতে হবে। সালাদ খেলেও সেটা যেন সুষম হয় সে দিকে নজর রাখতে হবে। রাতে শুধু এক বাটি সালাদ খেলে শুরুতে ক্যালোরি কমলেও পরে অতিরিক্ত ক্ষুধা লাগতে পারে, যা অতিরিক্ত খাওয়া বা অস্বাস্থ্যকর খাবার বেছে নেয়ার করণ। তাই রাতের সালাদ সুষম হতে হবে এবং আপনার পেট ভরছে সে দিকে নজর রাখা জরুরি।

Why Protein Is Essential

According to Dr. Nishant Raizada, consuming adequate protein is crucial when trying to lose weight. If you cut calories while simultaneously lacking protein, the body begins to lose muscle mass in addition to fat. This can slow down your metabolism, making weight management more difficult in the long run. Dr. Raizada notes that drastically reducing calories and protein intake can lead to muscle loss alongside fat loss, ultimately suppressing the body’s metabolic rate over time.

How to Make a Salad a Complete, Healthy Meal

Experts advise adding protein-rich foods—such as paneer, tofu, eggs, chicken, fish, yogurt, or various lentils—to your salad, rather than relying solely on vegetables. Including a small amount of healthy fats like nuts, seeds, or olive oil can also boost the salad’s nutritional value. Dr. Raizada points out that many people use excessive amounts of mayonnaise, creamy dressings, cheese, fried toppings, or sweet sauces in their salads. These additions significantly increase the calorie count, which can hinder weight loss efforts.

Is Salad Alone Enough?

According to Dr. Nishant Raizada, one must pay close attention to overall dietary choices when trying to lose weight. Even when eating salad, it is important to ensure the meal is balanced. Relying solely on a bowl of salad for dinner might lower calorie intake initially, but it can lead to intense hunger later, potentially causing overeating or the choice of unhealthy foods. Therefore, a dinner salad should be nutritionally balanced and filling enough to satisfy your hunger.